বাংলা বিভাগ | রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

Rabindranath Tagore
kazi nazrul islam
bankim chandra chattopadhyay
এবংকার
2nd
শিক্ষা সফর ২০২৬
RUB VC
Department Logo

সংক্ষিপ্ত পরিচিতি

বাংলা বিভাগ

বাংলা ভাষা ও সাহিত্য পাঠ, চর্চা, বিচার ও গবেষণার মধ্য দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এ বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্ন অর্থাৎ ২০১৮ খ্রিষ্টাব্দ থেকে বিভাগের কার্যক্রম চালু থাকলেও তখন এর নাম ছিল 'রবীন্দ্র অধ্যয়ন বিভাগ'। ২০২২ খ্রিষ্টাব্দে এর নামকরণ হয় 'বাংলা বিভাগ'।

বাংলা সাহিত্যের শ্রেণি, যুগ, শাখা ও লেখকভিত্তিক বিবিধ রচনার নিবিড় পাঠ; সাহিত্যের রূপ, রস, ছন্দ, অলংকার সম্বন্ধে সম্যক ধারণালাভ ও পাঠ বিশ্লেষণ; লেখকের নান্দনিক বোধ, যুক্তি ও দর্শন অনুধাবন, নির্ণয় ও বিচার; সাহিত্যতাত্ত্বিক, দার্শনিক, সমাজবিজ্ঞানী, নন্দনচিন্তক ও ভাষাবিজ্ঞানীদের বিভিন্ন তত্ত্ব ও চিন্তা পাঠ ও প্রয়োগ; প্রমিত বাংলা ভাষা ও ব্যাকরণ চর্চা এবং পাণ্ডুলিপি পাঠ ও সম্পাদনা; সম্পর্কিত বিষয়াবলির ওপর গবেষণা পরিচালনা প্রভৃতি নানাকৌণিক পাঠ, বিশ্লেষণ ও গবেষণা কার্যক্রম অন্তর্ভুক্ত করে বাংলা বিভাগের পাঠক্রম প্রণয়ন করা হয়েছে।

স্নাতক শ্রেণিতে ১৪০ ক্রেডিটের বিষয়ভিত্তিক পাঠ কার্যক্রম রাখা হয়েছে। স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য আরও সুনির্দিষ্ট ও নিবিড় পাঠ-বিশ্লেষণের জন্য স্নাতকোত্তর পর্যায়ে ৪০ ক্রেডিটের পাঠ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বচর্চা, শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করা হয়।